Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, 1 April 2022

নিষ্পাপ আমি...

 .......এক আকাশ বিশালতা হবে?

হৃদয়ের শুন্যতাগুলি ছুড়ে ফেলে দিতাম !!!


.......এক পষলা বৃষ্টি হবে কি?

ক্লান্ত আঁখির অশ্রু ধুইয়ে নিতাম !!!


.......এক দুপুর রৌদ্র কি হবে?

মনের ভেজা বাসনা গুলিকে শুকোতে দিতাম !!!


হাহ...হ.....!

যদি রাত্রী হয়ে নামতে, কি হতো?

নিদ্রাহীন চোখজোড়া হয়তো একটু শান্তি পেতো।


যদি চাওয়া গুলি রাখ, কি হবে তবে?

কিছুই না,

হয়তোবা - আমার আমি কিছু সুখস্মৃতি কুড়িয়ে পাবে !!!

----------------------------------------------------------------------------------------------------------

আজ(০১/০৪/১৫) দুপুরে(১২ টায়) মাইক্রোপ্রসেসর এক্সাম, পড়াশুনা ভালো লাগছে না, অসহায় আমিকে নিষ্পাপ ভাবতে ভালো লাগতেছে !!! 🤦‍♂️

ভাবতেছি কাল এক্সামে ছড়া লিখে দিয়ে আসব !😋


[নোটঃ অনেক আগে নিজের ফেবুতে পোস্ট করেছিলাম! ভাবলাম ব্লগেও থাক।]

Sunday, 24 November 2013

স্মৃতিচারণ



কাক ডাকা ভোরে,
খুঁজেছি তোমারে।
হাত মাখা এক মুঠি আলো।


পিছনে ফিরিয়া, কি জানি ভাবিয়া,
দেখি,
মুখ ভরা এক চিমটি হাসি।

                    
                     গোধূলিরও পরে,
                     মৃদু সমীরণে, উড়িতেছে এলোকেশ রাশি।
                     

ঘুমে ভরা আঁখি, কি জানি কি দেখি,
স্বপনে, এসেছিলে তুমি।
                     আধো ঘুমে জাগি, পাশে নাহি দেখি,
                            চোখ ভরা এক ফোটা জল!
*********************************************
আমার কৈশরের বেশ কিছু মুহূর্তের সাথে মিশে থাকা প্রিয় বন্ধুটিকে খুব মিস করছি। তাকে মনে করেই “স্মৃতিচারণ”।

এই আমি...



আজ সৃষ্টিগুলি থমকে গেছে, অবাক তাকিয়ে-
আমি সত্যিটাকে ভ্রান্তিভেবে দিচ্ছি উড়িয়ে।
হাওয়ায় উড়ে আসছে ফিরে স্বপ্ন ভাঙ্গার গান,
মিথ্যেটাকে সত্যি ভেবে বাড়ছে অভিমান।

আজ,
না-চাওয়াটাই হচ্ছে পূরণ,
চলছে সবাই যে যার মতন!
আমিই আছি ছিলাম যেমন, সেথায় দাঁড়িয়ে।
সত্যি বুঝি সবকিছু মোর যাচ্ছে হারিয়ে।
 

*********************************************
সবকিছুই নিজের মতকরে চলছে, কিন্তু নিজেকে সবার সাথে তাল মিলিয়ে নিতে পারছি না। অপ্রিয় মূহুর্ত গুলো যখন বর্তমান ছিলো তখন সেগুলোকে মিথ্যে স্বপ্ন ভেবে নিজেকে বুঝিয়েছি ধুর, ভয়ের কিছু নেই একসময় সব ঠিক হয়ে যাবে...কিন্তু পরে ঠিকই বুঝেছি সত্যিই সেটা আর নেই।

Friday, 6 September 2013

অসমাপ্ত কবিতা(কবিতা)


এই ছোট্ট জীবনে কোন কিছুই শেষ করতে পারিনি - চাইবার মত করে,
শুরুতে যাহা ছিলো আপন, ঘোর ভাঙ্গিলে দেখি তাহা নয় মোর,
মিছেমিছি আমিই বেধে রেখেছি আমারে ।
তবে কি মিথ্যে বাঁধনের লাগি, দিয়াছি সবি আমি উজার করে?
সত্যি কি আজ আর আমার বলে কিছু নেই  আমাতে ?

মনে হচ্ছে অসীম শুন্যতায় আমি, একলা...
কিছু স্মৃতি আর একখানি মুখ ছাড়া আমার আর সম্বল বলে কিছু নেই
বন্ধু, তুমি কি জানো সেই মুখখানি কার ?
কার সেই স্মৃতি, যা আমায় কখনো কখনো এই অসীম শূন্যতার মাঝেও একটু সুখ এনে দেয়?
জানো বই কি,
সে যে তুমি তা কি পুনোরায় বলে দিতে হবে?
জানি, তার আর দরকার নেই...

কোন একদিন স্মৃতিটুকুও হয়তো মুছে যাবে,
পড়ে রবে কাগজের স্তুপে – কাব্যে, ছেড়া পাতায়...
মুছে যাব আমি নিজেও...
সেদিন হয়তো দূর হতে দেখব,
আসলে আমার জীবনটিই লিখা ছিলো অসমাপ্ত কবিতায় ।

Friday, 11 January 2013

"শুন্য নীলিমা" (কবিতা)

বাদলা দিন। অপরাহ্ণে,
এক পশলা বৃষ্টির সমাপ্তিতে।
মনের অগভীরের আলোর ছটা রঙ হয়ে
ফুটেছিল পূর্ব দিগন্তে।
          রামধনু!
সাত সাতটি রঙ যেন সাতটি অচেনা রূপ।
জানা হয়নি এ-জনমে।
কি অপূর্ব সমাবেশে, একাকার মিশে,
রহিয়াছে পড়ে নিস্তব্ধ আকাশের বুকে।
এযেন প্রিয়ার চুলে যুক্ত কেশকাটা।
অসীমত্বে সসীম প্রতিমা।
যত চাহি, কি যেন এক মায়াবী-
সুর, কাছে টানে মম।
এক অদৃশ্য বাঁধন!
যারে দেখিনি কখনো।
তবু কি যেন-
      এক নেশা জাগে ক্ষীণ।
তাহাতে,
      ভয় কিবা আশা রহিয়াছে লেপ্টানো।
তবুতো জপেছি, তুমি মম তুমি মম।
                  কেনো?
গোধূলি ক্ষণ,
চারিদিকে একি শুনি হাহাকার ধ্বণি!
সাত রঙ ধীরে,
                লুকায়িতেছে নিজেরে।
বাঁধন কি গিয়াছে উবে?
                অন্তরালে......
অস্পর্শী এক কাতরতায়-
                শুন্য নীলিমায়?
 ****************************************************************************************************************
উৎসর্গঃ শুভ্র ব্যক্তিতের অধিকারিণী আমার প্রিয় বন্ধুকে। যার মত শুভ্র ব্যক্তিত্ব আমি আগে দেখিনি।

"বাসন্তী কোকিল" (কবিতা)

এ মধু লগনে,           বসন্তের-ও ক্ষণে,
   এসেছ কোকিল মম হৃদয় কাননে।
কাড়িয়াছ ব্যাথা,         সেকি মধুরতা-
   জানায়েছ তুমি হবে মোর সখা।
একি ব্যাকুলতা?
নাকি,
   মরিচীকা!

ক্ষণে ক্ষণে.........
   গোপনে, আলাপনে।
   ছড়ায়েছ বিষমৃত মম হৃদয় গগনে।
   ভূলেছিযে আমি, বন্ধুত্বের লাগি
   দিয়াছি হৃদয়ের নিগূঢ় সুখ ঢালি।
রাখিনিতো মম লাগি,
         এতটুকু অবশেষ!

বসন্তের শেষ দিনে,
           জানিনু আলাপনে-
এসেছিলে কোকিল,
           মধু লভিতে এ কাননে।
শুন্য হৃদয়ে, মিনতি সিক্ত নয়নে
           চাহিয়াছি.....
ঐ যে, ঐ দূরে ছুটিছো তুমি।
            নতুনের আহবানে।
এসেছিলে কোকিল তুমি,
            বসন্তের ক্ষণে।
 ****************************************************************************************************************
কতক বন্ধুর দেখা পেয়েছি, যারা শুধু বসন্তেই আসে! আবার বসন্ত শেষে নিজে থেকেই চলে যায়। এই কবিতা তাদেরকে উৎসর্গ করলাম।